আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
বর্ষসেরা পুরস্কার জিতে আবেগঘন বক্তব্য ভিনিসিয়ুসের
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আ
যোবায়ের পন্থীদের উস্কানীতে সংঘর্ষ, নিহতদের নিজ সমর্থক বলে দাবি উভয়পক্ষের
এ ছাড়া পরদিন শুক্রবার দেশের চার বিভাগের বৃষ্টি ঝরবে বলেও সংস্থাটি জানিয়েছে। সেই সঙ্গে এ দিন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।









































