বার্সা-ইন্টার ম্যাচে ‘রিয়ালের প্রতি পক্ষপাতদুষ্ট’ রেফারি, ক্ষুব্ধ বার্সা শিবির

সিমন মার্সিনিয়াক।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। প্রথম লেগে ৩-৩ গোলে ড্রয়ের পর ইন্টারের মাঠে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই বার্সার সামনে। এরই মধ্যে ম্যাচটি ঘিরে শুরু হয়ে গেছে বিতর্ক—ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা যে রেফারিকে নিয়োগ দিয়েছে, তিনি বার্সার পক্ষে ‘সন্দেহজনক’ বলেই মনে করছে কাতালান শিবির।

বার্সা-ইন্টারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন পোল্যান্ডের সিমন মার্সিনিয়াক।

যার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাতের অভিযোগ রয়েছে।

মার্সিনিয়াকের রেফারিং অতীত নিয়েই প্রশ্ন তুলছে কাতালান গণমাধ্যম। সম্প্রতি অ্যাতলেতিকো ও রিয়াল মাদ্রিদের ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তে আলোচনায় আসেন তিনি। পেনাল্টি শুটআউটে জুলিয়ান আলভারেজের গোল বাতিল করেন ‘ডাবল টাচ’ দেখিয়ে।

সুযোগ থাকলেও ভিএআর রিভিউ না করেই সিদ্ধান্ত দেন তিনি।

২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচেও এমন এক ঘটনায় সমালোচনার মুখে পড়েন মার্সিনিয়াক। ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বায়ার্নের ডি লিট গোল একটি গোল করেন। ডি লিট গোল করার আগে সহকারী রেফারি বাঁশি বাজিয়ে দেন, ফলে ভিএআর-এ তা পর্যালোচনা করা সম্ভব হয়নি।

গোলটি বাতিল করা হয়।

১ে

এছাড়াও অতীতে ভাইরাল হওয়া একটি ছবিতে মার্সিনিয়াককে দেখা যায় রিয়াল মাদ্রিদের লোগোযুক্ত ব্যাগ নিয়ে। এমনকি ২০২২ সালে চেলসির কোচ থমাস টুখেলও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, রিয়াল কোচ আনচেলোত্তির সঙ্গে তার ‘সখ্যতা’ নিয়ে।

রেফারির পাশাপাশি ভিএআর টিম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বার্সেলোনা। এই ম্যাচে ভিএআর-এর দায়িত্বে থাকছেন ডাচ রেফারি পল ভ্যান বুকেল।২০২২-২৩ মৌসুমেও ইন্টার-বার্সা ম্যাচে তিনি ভিএআর-এর দায়িত্বে ছিলেন।
সেই ম্যাচে পেদ্রির একটি বৈধ গোল বাতিল হয়েছিল আনসু ফাতির অনিচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে। শেষ মুহূর্তে ডেনজেল ডামফ্রিসের হাতে বল লাগলেও পেনাল্টি না দেওয়ায় ব্যাপক সমালোচনা হয়েছিল ভিএআর সিদ্ধান্ত নিয়ে।

সবমিলিয়ে, ইন্টার-বার্সা সেমিফাইনালের জন্য এই রেফারিং টিমের নিয়োগ বার্সেলোনায় ভালোভাবে নেওয়া হয়নি। বার্সার সমর্থকরা আশঙ্কা করছেন, এই ম্যাচেও কোনো বিতর্কিত সিদ্ধান্ত তাদের স্বপ্ন ভেঙে দিতে পারে।

LEAVE A REPLY