বাবা হওয়ার খবর লুকাতে চেয়েছিলেন আরবাজ, কবে আসছে সন্তান?

সংগৃহীত ছবি

বলিউডের মেগাস্টার সালমান খানএখনো বিয়ের পিঁড়িতে বসেননি। তবে তার ছোট ভাই ইতোমধ্যে দ্বিতীয় বিয়ে সেরেছেন। এবার ৫৭ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন এ অভিনেতা-পরিচালক। আরো একমাস আগেই আরবাজের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে এসেছিল।

তবে কবে আসছে এ দম্পতির সন্তান, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Arbaaz Khan and Sshura Khan expecting their first child?
আরবাজ খান ও সুরা খান

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা হওয়ার খবর গোপন রাখতে চেয়েছিলেন আরবাজ। কিন্তু গোপন সংবাদটি প্রকাশ হয়ে যায় দুজনের আচরণেই! সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা যায় আরবাজ-সুরাকে। স্ত্রীর প্রতি বেশ যত্নশীল ছিলেন তিনি।

একসঙ্গে গাড়িতে ওঠার সময় অভিনেতা সুরাকে সাবধানে উঠতে বলেন। সুরাও বাধ্য মেয়ের মতো মেনে নেন স্বামীর পরামর্শ। এছাড়া একটি ক্যাফেতেও দেখা গেছে সুরা ও আরবাজকে। সেখানে সুরার বেবিবাম্প স্পষ্ট ছিল।

তার পরনে ছিল শর্টস ও হুডি। এর মাঝে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। যা নিয়ে মোটেও রাখঢাক করতে দেখা যায়নি তাকে। বরং হাসছিলেন সুরা। 

তবে কবে আসতে চলেছে তাদের সন্তান? এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি আরবাজ-সুরা।ধারণা করা হচ্ছে এ বছরই ভুমিষ্ঠ হবে তাদের সন্তান।

মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সাথে সম্পর্ক ভাঙার পর ২০২৩ সালের ২৪শে ডিসেম্বর মেকআপ শিল্পী সুরা খানকে বিয়ে করেন বছর আরবাজ খান। সুরা খান বলিউডে বেশ প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট এবং ‘পাটনা শুক্লা’ সিনেমার সেটে আরবাজ খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। আরবাজের বিয়েতে তার পাশে ছিল গোটা খান পরিবার। এমনকি সেদিন বাবা ও সৎ মায়ের পাশে ছিল আরবাজ-মালাইকার একমাত্র ছেলে আরহানও।

LEAVE A REPLY