ঈদে তিশা, উর্বী ও সাফার বিপরীতে রেহান

গত বছরের শেষের দিকে ‘যুগল’ নামে একটি নাটক দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় ফররুখ আহমেদ রেহানের। প্রথম নাটক দিয়েই দর্শককে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন তিনি। এরপর আরো কয়েকটি নাটকে অভিনয় করেছেন।

আগামী ঈদে তাকে তিনটি নাটকে দেখা যাবে। এগুলো হলো, রাফাত মজুমদার রিংকুর ‘বাতাসে প্রেমের গন্ধ’, তারেক রহমানের ‘সিগনালস অব লাভ’ ও এহসান এলাহী বাপ্পীর নাম চূড়ান্ত না হওয়া একটি নাটক। এগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে তিশা, প্রিয়ন্তী উর্বী ও সাফা কবির।

এসব নাটক প্রসঙ্গে রেহান বলেন, ‘আগের চেয়ে কাজের গতি বেড়েছে। সবাই ভীষণ সহযোগিতাপরায়ণ। সবমিলিয়ে হয়তো আগামীতে আরো ভালো করবো।’

এদিকে নাটকে অভিনয় ছাড়া ঈদের কয়েকটি ফ্যাশন হাউজের সঙ্গেও কাজ করেছেন বলে জানিয়েছেন রেহান।

LEAVE A REPLY