জলিলকে কেক খাওয়ানো মেয়েটাকে চেনেন না বর্ষা

আলোচিত ছবি

চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। শুধু বাস্তব জীবনেই নয়, পর্দাতেও হিরো-হিরোইনের ভূমিকায় অভিনয় করেন এই দম্পতি।  যদিও অভিনয়ের জন্য যতোটা না আলোচিত এই দম্পতি, তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নেন এই জুটি। 

এই সম্প্রতি যেমন অনন্ত জলিল ও বর্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যেখানে দেখা গেছে, একটি অনুষ্ঠানে অনন্তকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত। বিষয়টি ভালোভাবে না নিয়ে অভিমান করে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী। 

ভিডিওতে দেখা যায়, এক তরুণী অনন্ত জলিলকে কেক খাইয়ে দিয়েছেন বলে অভিমান করে সেখান থেকে চলে গেছেন বর্ষা। যা নিয়ে বেজায় খেপেছেন বর্ষা।

আদতে সেই ঘটনাস্থলে এমন কিছুই হয়নি বলে দাবি করেছেন তিনি।  বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। তবুও আলোচনা থামেনি। বরং সোশ্যাল মিডিয়ায় অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে নানা মুখরোচক খবর, ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে।

যে কারণে বুধবার (৪ জুন) আবারও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। যেখানে অনন্তের হাতে তার কেক খাওয়ার ছবিও প্রকাশ করেছেন তিনি।

সেই ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘ভাগ্যিস তুমি (অনন্ত জলিল) কাউকে কিছু খেতে দাও নাই। এডিটগুলো খুব প্রশংসা পাবার মতো।’

পুরো ঘটনায় বেশ মজা পেয়েছেন দাবি করে বর্ষা লেখেন, ‘এটা খুব সাধারণ ব্যাপার ছিল কিন্তু।আর এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সঙ্গে আপনাদের ভাইও।’

 

বর্ষার কথায়, ‘মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দু’জন কেউ চিনি না। আর উনি নিজে থেকেই এসে কেক খাওয়াবে অনন্ত ভাইকে। একটা কথা, উনি ফুলও দিয়েছেন আমাদের দু’জনকে, উনাকে কেউ বলেনি যে আপনি এগুলো করেন। নিজে নিজেই করেছেন। মনে রাখবেন, না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ।’

LEAVE A REPLY