আরেকটা স্বপ্ন পূরণ হলো : শবনম ফারিয়া

শবনম ফারিয়া

অভিনয় কমিয়ে দিলেও  সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় শবনম ফারিয়া। এ অভিনেত্রী বর্তমানে অবকাশ যাপন করছেন শ্রীলঙ্কায়। তিনি সেখানকার মনোরম কোকোনাট হিল, মিরিসাতে ছুটি কাটাচ্ছেন। সেখানকার কয়েকটি ছবি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে প্রকাশ করেছেন তিনি।

শবনম ফারিয়া পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কালো পোশাক আর কাঁধে ঝোলানো ছোট ব্যাগে তাকে দারুণ মানিয়েছে। 

তার রূপের প্রশংসায় কমেন্ট বক্স ভরে উঠেছে। একজন অনুরাগী লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজনের ভাষ্য, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।

কোকোনাট হিলের প্রাকৃতিক সৌন্দর্য ফারিয়াকে মুগ্ধ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা “কোকোনাট হিল, মিরিসা” যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’

এ ভ্রমণকে ফারিয়া তার স্বপ্ন পূরণের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরো লেখেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।

LEAVE A REPLY