সালমান খানের মাথায় লাল দাগওয়ালা ট্রেন্ড, অভিনেতাকে নিয়ে কোন রহস্য

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে কিছু অদ্ভুত ছবি। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন অভিনেত্রীর সঙ্গে সালমান খানের মাথায় টানানো মাথার ওপরে লাল দাগ এঁকে দেওয়া, যা ভিন্ন কিছুর রূপ প্রকাশ পেয়েছে।

এটি মজার ছলে সালমান খানের ছবির ওপরে লাল দাগ এঁকে দিয়েছেন নেটিজেনরা, যে দাগগুলো শেষ হয়েছে তার আলোচিত সব সাবেক প্রেমিকার ছবির ওপর। যেমন ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, জ্যাকুলিনসহ অনেকে। একে একে বিষয়টি রূপ নেয় ট্রেন্ডে। 

এটি বিশেষ করে, মিম কিংবা ট্রোল পেজগুলোতে এ ধরনের পোস্ট দেখা যায়। আর তাতে নানা ধরনের প্রতিক্রিয়া ও মন্তব্য জানান নেটিজেনরা। যারা বুঝতে পারেন না, তাদের কেউ কনটেক্সট খুঁজছেন, আবার কেউ নীরব কবির ভূমিকা পালন করছেন।

বিষয়টি নিয়ে যখন নেটিজেনদের এত কৌতূহল, ঠিক এরপরই জানা গেল তার আসল রহস্য। মূলত এর পেছনে রয়েছে একটি কোরিয়ান ওয়েব সিরিজ—‘এস লাইন’, যার প্রভাবে এ ধরনের ছবি নিয়ে মেতে উঠেছেন কিছু নেটিজেন।

‘এস লাইন’ সিরিজটি মূলত ওয়েবটুন নির্মাতা কোমাবির ‘ডেথ ট্রিলজি’র তৃতীয় কিস্তি। এর আগের দুটি সিরিজ ছিল ‘আ কিলার প্যারাডক্স’ ও ‘আনরিজলভড’। তবে ‘এস লাইন’-এর গল্পে সম্পর্ক, গোপনীয়তা, ব্যক্তিগত সীমা এবং সামাজিক নৈতিকতা—সব কিছুর সীমারেখা একেবারে মুছে দিতে দেখা যায়।

জানা গেছে, গত ১১ জুলাই থেকে কোরিয়ার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওয়্যাভ’-এ শুরু হয়েছে থ্রিলারধর্মী এ সিরিজ। সেখানে দেখা গেছে, হিউন ইওপ নামের এক রহস্যময় তরুণী এমন এক ক্ষমতা নিয়ে জন্মেছেন, যার মাধ্যমে তিনি দেখতে পান—কার মাথার ওপর লাল রেখা আছে। আর এই লাল রেখা ভিন্নরূপ বুঝিয়েছে— কে কার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। 

এরপর এক বিশেষ চশমার মাধ্যমে আরও কয়েকজন সেই লাইন দেখতে পায়। আর সেখান থেকেই গল্পের মোড় নেয় ভয়াবহ দিকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা—শিক্ষক, ছাত্র, পুলিশ; কেউ-ই বাদ যায় না। এমন চমকপ্রদ গল্পের আঙ্গিকে দর্শকদের মাঝে শুরু হয়েছে এ নিয়ে মিম তৈরির হিড়িক। কেউ নিজের পুরোনো প্রেমিকের ছবিতে এঁকে দিচ্ছেন লাল দাগ।

LEAVE A REPLY