অভিষেক শর্মা। ছবি : রয়টার্স
ভারতের ওপেনার অভিষেক শর্মা এশিয়া কাপে আরো এক রেকর্ড গড়লেন। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
অভিষেক এখন পর্যন্ত ছয় ম্যাচে ৩০৯ রান করেছেন। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মোহাম্মদ রিজওয়ানের।
২০২২ সালের ২৮১ রান করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। সেই একই টুর্নামেন্টে বিরাট কোহলি ২৭৬ রান করেছিলেন। এবার তাদেরকে ছাড়িয়ে গেলেন অভিষেক।
গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমানের বিপক্ষে কিছুটা ধীরে শুরু হলেও, সুপার ফোরে অভিষেক হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন টানা তিন ম্যাচে।
পাকিস্তানের বিপক্ষে ৭৪ এবং পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রান করে তিনি ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে ৩০০ রান অতিক্রমকারী ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন।










































