যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে সম্পর্ক পুনর্গঠনের বার্তা জেলেনস্কির

রয়টার্স ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য আরো সহায়তা নিশ্চিত করবে—এমনটাই আশা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জার্মানির টেলিভিশন চ্যানেল জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় যে পরিবর্তন আসবে, তা কিয়েভের জন্য ইতিবাচক হতে পারে।

জেলেনস্কি বলেন, ‘আমি রিপাবলিকানদের প্রতিও কৃতজ্ঞ। তবে ডেমোক্র্যাটরা ইউক্রেনকে সমর্থন এবং সহায়তা দেওয়ার বিষয়ে খুব স্পষ্ট অবস্থান প্রকাশ করেন।’

তিনি আরো বলেন, ‘তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের কথাও বলছেন। তাই ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং আমরা আরো বেশি সহায়তা পাব—এমন আশা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি সহায়তা পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও তার প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন জেলেনস্কি।

LEAVE A REPLY