ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদব।
ভারতের সেরা অধিনায়কের নাম আসলে অনেকেই বেছে নেন মহেন্দ সিং ধোনিকে। আবার অনেকের চোখে সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে টি-টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদব ভারতের সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন তার মুম্বাই ইন্ডিয়ানস সতীর্থ রোহিত শর্মাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সূর্যকুমার তিন ফরম্যাটের ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক ও ব্যাটসম্যান বাছাই করেন।
সাক্ষাৎকারে তিনি ভারতের সেরা অধিনায়ক হিসেবে বেছে নেন রোহিতকে। সুর্যকুমার উল্লেখ করেছেন যে, তিনি তার অধিকাংশ ক্রিকেট রোহিতের অধীনে খেলেছেন।
নেইমারকে ছাড়িয়ে শীর্ষে মেসি, ১৫৫ নম্বর র্যাংকিংয়ের দলকে নিয়ে ‘ছেলেখেলা’ আর্জেন্টিনার
সূযকুমার বলেন, ‘আমি আমার অধিকাংশ ক্রিকেট রোহিত শর্মার অধীনে খেলেছি, তাই আমার চোখে রোহিত শর্মা সেরা অধিনায়ক।’
অধিনায়ক হিসেবে তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফি জয় এবং আইপিএল জয় পাঁচবার।
ওয়ানডেতে সেরা ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বেছে নিয়েছেন সুর্যকুমার। উল্লেখ্য, এই দুই ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে আছেন।
দীর্ঘ ফরম্যাটে সেরা ব্যাটসম্যান হিসেবে তিনি বেছে নিয়েছেন শচীন টেন্ডুলকারকে।
২০০ টেস্টে ১৫,৯২১ রান এবং গড় ৫৩.৭৯ নিয়ে ‘মাস্টার ব্লাস্টার’ ভারতের ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে, সুর্যকুমার নিজেকে সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন। এই ফরম্যাটের ৯০টি ম্যাচে ২,৬৭০ রান করেছেন, গড় ৩৭.০৮ এবং স্ট্রাইক রেট ১৬৪.২১।
সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী সুর্যকুমার জানান, তিনি ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকস এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে খেলতে চান। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি যদি হোয়াইট-বল ক্রিকেটে ফোকাস করি, আগামী তিন-চার বছরে দলের জন্য অনেক বেশি অবদান রাখতে পারব।
’











































