‘মিস ইউনিভার্স’-এর পিপলস চয়েসে শীর্ষে বাংলাদেশের মিথিলা

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরেসোরেই নিজের অবস্থান জানান দিয়েছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে!

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিস ইউনিভার্স অ্যাপে দেখা যায়, মিথিলার ভোট সংখ্যা প্রায় ৩ লাখ ৮৮ হাজার, যেখানে দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের প্রতিনিধির ভোট প্রায় ৩ লাখ ৭৭ হাজার।

এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, “এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়।

ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন, একসঙ্গে ইতিহাস গড়ি — অপ্রতিরোধ্য বাংলাদেশ!”

May be an image of one or more people and text that says '74 MISS UNIV +UNIVERSE MISS-UNIVERSE RSE FLORABANK MISS+ NIVERSE MISSUNIVERSE ERSE RA Pp 2025 026 2025 汁例 Mag BANGLADESH BANGI IS NOW IN THE TOP 1 OF PEOPLE'S CHOICE Keep Voting Strong until November 19 to hold this position!'

এর আগে সেরা দশ থেকে সেরা পাঁচ, এরপর তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসে রীতিমতো দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তার জন্য চলছে তুমুল ভোট ক্যাম্পেইন।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করার এই যুদ্ধে মিথিলার পাশে দাড়িয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন।

দেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ মিথিলাকে ভোট দিতে পারবেন। এরজন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে।প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। 

২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। এবার পুনরায় সেই স্বপ্নের মঞ্চে ফিরে এসে তিনি লিখছেন নতুন ইতিহাস।

LEAVE A REPLY