ফাইল ছবি
চাকরিতে মিথ্যা তথ্য দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে তাদের নাম জানা যায়নি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো একজনকে চাকরিচ্যুত করা খুব কঠিন কাজ।
হয়তো মাসখানেকের মধ্যে রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের কেস শেষ হবে।’
প্রসঙ্গত, মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে গত বছরের ১১ ডিসেম্বর দেশে ফিরে ‘অনতিবিলম্বে’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নানা অজুহাতে দেশে ফেরা বিলম্বিত করে তিনি চলে যান কানাডায়।
এদিকে মস্কোর রাষ্ট্রদূতকে ভিন্ন কারণে ফেরত আসতে বলা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।











































