টি-স্পোর্টসকে হারিয়ে বিএসজেএ কাপ শুরু কালের কণ্ঠের

রোমাঞ্চকর জয়ে রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ শুরু করেছে কালের কণ্ঠ। শেষ ওভারে টি-স্পোর্টসের বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে কালের কণ্ঠ।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ ওভারে ৯২ রান করে টি-স্পোর্টস। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলে নিয়ম অনুযায়ী অবসরে যান ওপেনার আতিক।

কালের কণ্ঠের হয়ে ১ টি করে উইকেট নেন জহিরুল ইসলাম, সাইদুর রহমান ও বোরহান জাবেদ।

রান তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে ভিড়ে কালের কণ্ঠ। ওপেনিংয়ে নেমে কালের কণ্ঠকে ঝড়ো শুরু এনে দেন জয়নাল আবেদীন ও রানা শেখ। ১৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অবসরে যান ওপেনার জয়নাল।

কোনো ব্যাটার ৩০ বা তার বেশি করলে আর ব্যাটিং করতে পারেননি। ইনিংসটির জন্য ম্যাচসেরাও হয়েছেন তিনি।

অন্যদিকে আরেক ওপেনার রানা ৬ বলে করেছেন ১৮ রান। আর শেষ দিকে ১৪ রানের দুটি ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন জহিরুল ইসলাম ও ইকলাচুর রহমান।

বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেছেন ইকলাচুর।

LEAVE A REPLY