পাকিস্তান কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত সুলেমান কাদির।

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলেমান কাদিরের বিরুদ্ধে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খবর এনডিটিভির। 

ভুক্তভোগী গৃহকর্মী থানায় দায়ের করা এফআইআরে জানান, তিনি সুলেমান কাদিরের বাড়িতে কাজ করতেন।

অভিযোগ অনুযায়ী, সুলেমান তাকে জোরপূর্বক নিজের ফার্মহাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

বিশ্বকাপ থেকে রিজওয়ান-রউফ বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তান কোচ

ঘটনার পর ভুক্তভোগী নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আইন অনুযায়ী অভিযুক্ত সুলেমান কাদিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

৪১ বছর বয়সী সুলেমান কাদির ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬টি ফার্স্ট ক্লাস ও ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।

তার বাবা আবদুল কাদির ছিলেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার। তিনি পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংকে নতুন করে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আবদুল কাদির ২০১৯ সালের সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন।

LEAVE A REPLY