বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি র‍্যাংকিং : কে কোথায়

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, আর তালিকার একেবারে তলানিতে আছে ইতালি।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে চার ও পাঁচ নম্বরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ সিরিজ জয়ের সুবাদে পাকিস্তান এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে, পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে।

এদিকে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের অবস্থান নবম। তাদের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে ১৪তম স্থানে।

র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালিও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, যা টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে। 

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি দলীয় র‍্যাঙ্কিং

অবস্থানদলম্যাচপয়েন্টরেটিং২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত৭৬২০৭১৫২৭৩হ্যাঁ
অস্ট্রেলিয়া৪৫১১৭৫৭২৬১হ্যাঁ
ইংল্যান্ড৪৮১২২৪৩২৫৯হ্যাঁ
নিউজিল্যান্ড৫৮১৪৫৩০২৫১হ্যাঁ
দক্ষিণ আফ্রিকা৫৬১৩৪৯২২৪১হ্যাঁ
পাকিস্তান৭৮১৭৬০৪২৩৮হ্যাঁ
ওয়েস্ট ইন্ডিজ৬৭১৫৭১১২৩৪হ্যাঁ
শ্রীলঙ্কা৫৩১২০৪৭২২৭হ্যাঁ
বাংলাদেশ৬৭১৪৯২৫২২৩না
১০আফগানিস্তান৪৮১০৬৫০২২২হ্যাঁ
১১আয়ারল্যান্ড৪২৮৪২৪২০১হ্যাঁ
১২জিম্বাবুয়ে৬৬১৩১৯০২০০হ্যাঁ
১৩নেদারল্যান্ডস৩৫৬৩৬৬১৮২হ্যাঁ
১৪স্কটল্যান্ড২৩৪১৭৮১৮২হ্যাঁ
১৫নামিবিয়া৩৫৬৩৪৪১৮১হ্যাঁ
১৬নেপাল৪২৭৩৮৪১৭৬হ্যাঁ
১৭সংযুক্ত আরব আমিরাত৬০১০৫৮৪১৭৬হ্যাঁ
১৮যুক্তরাষ্ট্র৩৩৫৭৬৯১৭৫হ্যাঁ
১৯কানাডা৩৫৫৩৭৪১৫৪হ্যাঁ
২০ওমান৪৭৭১৪০১৫২হ্যাঁ
২১উগান্ডা৫৬৭৯৫২১৪২না
২২পাপুয়া নিউগিনি২০২৭১৮১৩৬না
২৩কুয়েত৪২৫৪৪১১৩০না
২৪হংকং৫২৬৬০২১২৭না
২৫মালয়েশিয়া৫৯৭৩৮৬১২৫না
২৬বাহরাইন৭২৮৫৯৫১১৯না
২৭ইতালি১৮২১৩৮১১৯হ্যাঁ
২৮জার্সি২৪২৮১৯১১৭না
২৯কাতার৪১৪৬৬৬১১৪না
৩০স্পেন২২২৪৭৮১১৩না

LEAVE A REPLY