হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগ

চবিসূত্র : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে, তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের সামরিক শিক্ষা ও একাডেমিক সম্পর্ক বন্ধ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সামরিক প্রশিক্ষণ, ফেলোশিপ এবং সার্টিফিকেট কোর্সের দীর্ঘদিনের কার্যক্রম বন্ধ হচ্ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পেন্টাগন অভিযোগ করেছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ‘ওক’ আদর্শ বা অতি-উদারপন্থী মতাদর্শ প্রচার করছে, যা সামরিক বাহিনীর কৌশলগত ও কার্যকর দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা আমাদের সেরা কর্মকর্তাদের হার্ভার্ডে পাঠিয়েছি। আমরা আশা করেছিলাম বিশ্ববিদ্যালয়টি আমাদের লড়াকু সৈনিকদের গুরুত্ব বুঝবে। কিন্তু দেখা গেছে, অনেকেই বিশ্বায়ন ও উগ্র আদর্শে রঙিন হয়ে ফিরে আসছেন, যা আমাদের বাহিনীর জন্য কোনো কাজে আসে না।’

পেন্টাগনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই বিচ্ছেদ কার্যকর হবে।

তবে বর্তমানে যারা হার্ভার্ডে অধ্যয়নরত, তারা তাদের কোর্স শেষ করার সুযোগ পাবেন।

সামরিক প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে অন্যান্য আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কও পর্যালোচনার ঘোষণা দিয়েছেন হেগসেথ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘হার্ভার্ড হলো ‘ওক’ (অতি-উদারপন্থী, কিন্তু পেন্টাগন তা নয়। আমাদের লক্ষ্য হলো- অন্যান্য প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয় বা আমাদের নিজস্ব সামরিক প্রোগ্রামের তুলনায় কতটা মানসম্মত ও কার্যকর শিক্ষা দিতে পারছে, তা যাচাই করা।

হেগসেথ নিজেও আইভি লিগের ছাত্র। তিনি প্রিন্সটন ও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছিলেন, তবে পরে খবর এসেছে যে হার্ভার্ডের ডিগ্রি ফেরত পাঠিয়েছেন। তিনি আগে থেকেই হার্ভার্ডের বামপন্থী নীতি কঠোরভাবে সমালোচনা করে আসছিলেন।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালীন হার্ভার্ডসহ অন্যান্য কলেজগুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও জরিমানা দাবি করা হয়েছে।

একাডেমিক স্বাধীনতার রক্ষাকারী মহলে এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে ট্রাম্প হার্ভার্ডের ২৬০ কোটি ডলারের সরকারি অনুদান কমানোর চেষ্টা করেছিলেন এবং বিদেশি শিক্ষার্থীদের প্রবেশাধিক্যেও কড়াকড়ি আরোপ করেছিলেন, যারা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ।

সূত্র :  এএফপি, এবিসি নিউজ।

LEAVE A REPLY