তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সারা দেশে আগামী ৫ দিন আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পাঁচ দিনের মধ্যে বেশির ভাগ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময়ের মধ্যে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী দুই দিন— অর্থাৎ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সারা দেশে রাত ‍ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এ ছাড়া পরদিন রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

LEAVE A REPLY