প্রতীকী ছবি
নেপালের বাগমতী প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ওখালঢুঙ্গাগামী বাসটি রামেছাপ পৌর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে তামাকোশি নদীতে পড়ে যায়।
ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মৃত ১২ জনের মধ্যে ১০ জনের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। বাসের চালকসহ আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় জীবন হাসপাতাল ও মান্থালি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজ শুরু করে। এখনো নিখোঁজ যাত্রীদের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। বাসের চালককে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপাল কর্তৃপক্ষ।
সূত্র : ডেক্কান হেরাল্ড










































