বিশ্বকাপে সুপার এইটের সম্পূর্ণ সূচি, কবে কে কার মুখোমুখি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব ‘সুপার এইট’-এর আট দল চূড়ান্ত হয়েছে বুধবার। কলম্বোতে নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে দিয়ে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

সুপার এইটে ওঠা আট দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপের ম্যাচগুলো হবে ভারতে, অন্যটি শ্রীলঙ্কায়।

এই পর্বে আগের রাউন্ডের কোনো পয়েন্ট যোগ করা হবে না। অর্থাৎ প্রতিটি দল নতুন করে শূন্য পয়েন্ট নিয়ে সুপার এইট শুরু করবে। প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে দুই পয়েন্ট, পরাজিত দল কোনো পয়েন্ট পাবে না।

আবহাওয়ার কারণে কোনো ম্যাচে উভয় দলের অন্তত পাঁচ ওভার করে খেলা সম্ভব না হলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হবে এবং দুই দলই পাবে এক পয়েন্ট করে।

কোনো ম্যাচ টাই হলে সুপার ওভার অনুষ্ঠিত হবে। সুপার ওভারেও যদি টাই হয়, তাহলে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত পরপর সুপার ওভার চলবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত সেমিফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

গ্রুপ বিন্যাস

গ্রুপ–১ (ভারতে আয়োজিত):
ভারত
দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে

গ্রুপ–২ (শ্রীলঙ্কায় আয়োজিত):
ইংল্যান্ড
নিউজিল্যান্ড
পাকিস্তান
শ্রীলঙ্কা

সুপার এইটের সূচি

২১ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (কলম্বো)
২২ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি); ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ)
২৩ ফেব্রুয়ারি : জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুম্বাই)
২৪ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম পাকিস্তান (ক্যান্ডি)
২৫ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (কলম্বো)
২৬ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ); ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই)
২৭ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (কলম্বো)
২৮ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (ক্যান্ডি)
১ মার্চ : জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা (নয়াদিল্লি); ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)। 

news_google_icon_128

কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

LEAVE A REPLY