প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।

দলের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তার প্রথম নয়াপল্টনে যাওয়া। তবে ঠিক কোন সময়ে তিনি কার্যালয়ে পৌঁছাবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

সন্ধ্যায় তিনি সেখানে যেতে পারেন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনাসভা শেষে উপস্থিত নেতাকর্মীদের এ কথা জানান তারেক রহমান।

সভা শেষে প্রধানমন্ত্রী যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখর করে তোলেন। নেতাকর্মীদের এমন উচ্ছ্বাসের মুহূর্তে হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে বলেন, ‘আগামীকাল (শনিবার) নয়াপল্টন অফিসে যাব।

সেখানে তোমাদের দেখতে চাই।’

LEAVE A REPLY