পুতিনের খাদ্যতালিকায় যা থাকে

সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তাব্যবস্থা যেমন কঠোর, খাবারের ক্ষেত্রেও তেমনই রয়েছে নানা নিয়ম। বিদেশ সফরে গেলেও অন্য অতিথিদের মতো হোটেলের রান্নাঘরের ওপর পুরোপুরি নির্ভর করেন না তিনি।খাবারের জন্য সঙ্গে থাকে নিজস্ব শেফ ও সহকারী দল। খাবার তৈরির আগে উপকরণ পরীক্ষা থেকে শুরু করে পরিবেশনের আগেও নেওয়া হয় বিশেষ সতর্কতা।

বিদেশ সফরের সময় পুতিনের জন্য রাশিয়া থেকে শেফ ও প্রয়োজনীয় কর্মীরা সঙ্গে যান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার খাবার তৈরির জন্য আলাদা নিরাপদ রান্নার ব্যবস্থাও করা হয়।শুধু তাই নয়, খাবারের উপকরণ পরীক্ষা করার পাশাপাশি মোবাইল খাদ্য পরীক্ষার সরঞ্জামও তার দলের সঙ্গে থাকে বলে জানা গেছে।

ফলে কোনো দেশে গিয়ে পাঁচতারা হোটেলে উঠলেও পুতিনের খাবারের ব্যবস্থা সাধারণ অতিথিদের মতো হয় না। হোটেলে নানা ধরনের খাবারের আয়োজন থাকলেও তার জন্য খাবার তৈরির প্রক্রিয়াটি থাকে আলাদা ও নিয়ন্ত্রিত।

খাবার পরিবেশনের আগেও পরীক্ষা

পুতিনের খাবার নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো খাবার পরীক্ষার ব্যবস্থা।বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, খাবার ও পানীয় পরিবেশনের আগে তা পরীক্ষা করার জন্য তার সঙ্গে একজন ‘ফুড টেস্টার’ থাকেন। খাবারের পাশাপাশি পানীয়ও একইভাবে পরীক্ষা করা হয়।

অর্থাৎ, খাবার টেবিলে আসার আগেই সেটি একাধিক ধাপের নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। খাবারের উপকরণ, রান্না ও পরিবেশন—প্রতিটি পর্যায়েই থাকে বাড়তি নজর।

হহ

কী খান পুতিন?

নিরাপত্তার এত কড়াকড়ির বাইরে পুতিনের প্রতিদিনের খাবারের তালিকা বেশ সাধারণ।তার খাবারে প্রোটিনসমৃদ্ধ খাবারের প্রাধান্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সকালের নাশতায় রাশিয়ার জনপ্রিয় কটেজ চিজ ‘তভোরগ’ থাকে। এর সঙ্গে মধু কিংবা পোরিজ খেতে পারেন তিনি। তাজা ফলের রসও তার নাশতার অংশ। কখনো অমলেট কিংবা কাঁচা কোয়েলের ডিমও থাকে খাবারের তালিকায়।

মাছ পুতিনের খাবারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাজা মাছের পাশাপাশি ধোঁয়ায় শুকানো মাছও খান তিনি। মাঝে মাঝে ভেড়ার মাংসও তার খাবারে থাকে। তবে অতিরিক্ত মসলাযুক্ত ও ভারী খাবার সাধারণত এড়িয়ে চলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চ

সালাদে থাকে সাধারণ সবজি

পুতিনের খাবারে টমেটো ও শসার মতো সাধারণ সবজি দিয়ে তৈরি সালাদও থাকে। অর্থাৎ, তার খাবারের তালিকায় খুব জটিল বা অতিরিক্ত মসলাযুক্ত খাবারের চেয়ে সহজ খাবারই বেশি দেখা যায়।

মিষ্টি ও পেস্ট্রিও নিয়মিত খাবারের অংশ নয়। বিশেষ কোনো উপলক্ষ ছাড়া এগুলো এড়িয়ে চলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মিষ্টির মধ্যে পেস্তা আইসক্রিম তার পছন্দের একটি খাবার বলে জানা যায়।

চচ

পানীয়তে কী পছন্দ?

পানীয়ের ক্ষেত্রেও পুতিনের তালিকায় রয়েছে বেশ কিছু নির্দিষ্ট খাবার। তাজা ফলের রস, কেফির ও বিভিন্ন হারবাল পানীয় পান করেন তিনি। পাশাপাশি বিটরুট ও হর্সর‍্যাডিশ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয়ও তার খাদ্যতালিকায় থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে পুতিনের খাদ্যাভ্যাসে একদিকে যেমন রয়েছে সহজ ও প্রোটিননির্ভর খাবার, অন্যদিকে বিদেশ সফরে খাবারের নিরাপত্তায় রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। কোনো দেশের আতিথেয়তায় বিলাসবহুল খাবারের আয়োজন থাকলেও নিজের খাবারের ক্ষেত্রে নিরাপত্তা ও নির্দিষ্ট খাদ্যাভ্যাসকেই বেশি গুরুত্ব দেন রুশ প্রেসিডেন্ট।

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

LEAVE A REPLY