ফাইল ছবি
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার আরব সালিম এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হয়েছে, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ তা প্রকাশ করেছে।
সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে।











































