ইসওয়াতিনির নেতাদের ‘লালন-পালন’ করেন তাইওয়ান বলে চীনের উপহাস

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে দক্ষিণ আফ্রিকার একমাত্র মিত্র দেশ ইসওয়াতিনি সফর করায় চীন তীব্র নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসওয়াতিনির নেতারা তাইওয়ানের মাধ্যমে ‘লালিত-পালিত’ হচ্ছে। যা দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক প্রভাব খাটিয়ে উন্নয়নশীল দেশগুলোর সমর্থন আদায়ে চীন-তাইওয়ান দীর্ঘদিন একে অপরকে অভিযুক্ত করে আসছে।

রাজা তৃতীয় এমসওয়াতির সিংহাসনে আরোহণের ৪০তম বার্ষিকী উদযাপন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রেসিডেন্ট লাই এই সফর।

গেল এপ্রিলে সফরটি হওয়ার কথা থাকলেও সেশেলস, মরিশাস এবং মাদাগাস্কারের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় সফরটি স্থগিত করা হয়েছিল। 

এতে তাইওয়ানের অভিযোগ, চীনের প্রবল চাপের কারণেই তিনটি দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া সফরটি বাতিল হয়।

তবে শেষ পর্যন্ত ২ মে তাইওয়ানের প্রেসিডেন্ট আকস্মিকভাবেই ইসওয়াতিনি পৌঁছান।

নিরাপত্তা এবং চীনের বাধা এড়াতে সফরের বিষয়টি গোপন রাখেন দেশটি। সেই সাথে দক্ষিণ আফ্রিকান দেশটি প্রধানের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেন।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়টিকে ‘ইঁদুরের মতো লুকিয়ে চলা’ বলে কটাক্ষ করেন। সেই সঙ্গে সফরটিকে ‘প্রহসন’ হিসেবে বর্ণনা করেছেন পরাশক্তিধর দেশটি।

চীন বরাবরই তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করেন এবং তাইওয়ানের সঙ্গে অন্য কোনো দেশের রাষ্ট্রীয় সম্পর্কের বিরোধিতা করে আসছে।

উল্লেখ, এসওয়াতিনি আফ্রিকায় তাইওয়ানের একমাত্র কূটনৈতিক মিত্র। দেশটির পুরোনো নাম ছিল সোয়াজিল্যান্ড।

বর্তমানে বিশ্বে মাত্র ১২টি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়। এর বেশির ভাগই লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ছোট দেশ।

LEAVE A REPLY