সংগৃহীত ছবি
পোলিশ টেনিস তারকা ইগা শিয়াওতেক ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে আমেরিকান তারকা জেসিকা পেগুলাকে সরাসরি সেটে হারিয়েছেন। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এই ম্যাচে ২৪ বছর বয়সী শিয়াওতেক ৬-১, ৬-২ গেমে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেন।
রোমে অনুষ্ঠিত ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জেসিকা পেগুলাকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এই পোলিশ টেনিস তারকা।
পেগুলাকে হারানোর আগে চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে মাত্র ৩টি সেটে উড়িয়ে দিয়েছিলেন। তার আগের রাউন্ডে ইতালির এলিসাবেত্তা কোচ্চিয়ারেত্তোকে ৬-১, ৬-০ গেমে বিধ্বস্ত করেন তিনি।
রোমের এই টুর্নামেন্টে এমন বিধ্বংসী ফর্ম আগামী মাসে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে পোলিশ এই তারকাকে ফেবারিট হিসেবে ধরা হচ্ছে।এর আগে ফ্রেঞ্চ ওপেনে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।











































