মৌসুম শেষেই সিটি ছাড়ছেন গার্দিওলা। ছবি : রয়টার্স
ম্যানচেস্টার সিটির ডাগআউট ছাড়ছেন পেপ গার্দিওলা। এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল।অবশেষে সেটা সত্যি হলো। আজ ইতিহাদের ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ কোচ।
মৌসুম শেষেই সিটিজেনদের ডাগআউট ছাড়ছেন গার্দিওলা। তাতে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই চলে যাচ্ছেন তিনি।কেন যাচ্ছেন এ প্রশ্ন অবশ্য করতে মানা করেছেন ৫৫ বছর বয়সী কোচ। ছাড়ার ব্যাখ্যায় দার্শনিকতার পরিচয় দিলেন তিনি।
নিজের বিদায়ের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘ক্লাব ছাড়ার কারণ জিজ্ঞেস করবেন না। কোনো কারণ নেই।আমি জানি আমার সময় হয়েছে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি তাই হতো আমি এখানে থাকতাম। তবে চিরস্থায়ী হয়ে থাকবে অনুভূতি, এখানকার মানুষ, স্মৃতি এবং ম্যানচেস্টার সিটির প্রতি আমার ভালোবাসা।’
২০১৬ সালে সিটির কোচ হয়ে আসেন গার্দিওলা।দীর্ঘ ১০ বছরের সফল ক্যারিয়ারে ক্লাবকে সব ট্রফিই এনে দিয়েছেন তিনি। একটি চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে তার অধীনে মোটে ১৭ মেজর ট্রফি জিতেছে সিটি। তার মধ্যে ৬টি লিগ শিরোপা রয়েছে। তার প্রস্থানে সিটির কোচ হতে পারেন এনজো মারেসকা। এর আগে চেলসির সাবেক কোচ মারেসকা সিটিতে গার্দিওলার অধীনে কাজ করেছেন।











































