ছবি : ব্র্যাডলি কলি
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ ইংলিশ শিবির পেলো। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার জারেল কুয়ানসাহ।এতে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে এই সংবাদ অস্বস্তি তৈরি করেছে কেইন-সাকাদের। কোয়ানসার নিষেধাজ্ঞাকে খুবই ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছে উইঙ্গার বোকায়া সাকা।
শেষ ষোলের ম্যাচের সময় সহ-আয়োজক দলের হেসুস গায়ার্দোকে ফাউল করে কোয়ানসা।ফাউলটি গুরুতর হওয়ায় মেক্সিকোর দলের অভিযোগে ভিএআর পর্যালোচনার করে রেফারি। ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড পান ইংলিশ ডিফেন্ডার। এই চ্যালেঞ্জটি আচরণবিধির ১৪ নং অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে গণ্য করে এবং তাকে অতিরিক্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। খবর ইএসপিএন
জানা যায়, ইংল্যান্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে না।তবে বেলজিয়ামের বিপক্ষে খেলতে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সত্ত্বেও যুক্তরাষ্ট্রর ফোলারিন বালোগানকে খেলার ব্যবস্থা করতে ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করে। ফিফার এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছিলেন, তাই টুখেল এই সিদ্ধান্তকে ভালোভাবে নিবেন না বলেই মনে হচ্ছে।
বৃহস্পতিবার কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে ইংল্যান্ডের অনুশীলন পর্বের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাকা বলেন, ‘আমি এইমাত্র জানতে পারলাম। খুবই হতাশাজনক। কিন্তু এখন এটাই বাস্তবতা।’
আমাদেরকে এর মোকাবিলা করতে হবে, মানিয়ে নিতে হবে এবং খেলার জন্য প্রস্তুত থাকতে হবে বলে যোগ করেন ইংলিশ এই উইঙ্গার।










































