সৌদি আরবে হামলা চালিয়েছে হুথিরা

ইয়েমেনের হুদি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে অবস্থিত দুটি আরামকো তেল স্থাপনায় সফল হামলার দাবি করেছে। হুদেইদা বন্দর এবং কামরান দ্বীপে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে শনিবারের (২৫ জুলাই) এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

সৌদি আরব কর্তৃক ইয়েমেনে অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে বাবাব আল-মান্দেব প্রণালী দিয়ে সৌদি-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুদিরা। 

উল্লেখ্য, মার্কিন-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই জলপথটি রিয়াদের তেল রফতানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুদি গোষ্ঠী জানিয়েছে, এই নগ্ন ও অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে প্রথম অভিযানে ডজনখানেক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে জিজানের সংবেদনশীল আরামকো স্থাপনা এবং দ্বিতীয় অভিযানে একাধিক ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল ও ড্রোনের মাধ্যমে ইয়ানবুর সংবেদনশীল আরামকো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে, এই ঘটনার পর ইয়েমেন টেলিভিশন জানিয়েছে যে দেশটির মধ্যবর্তী মারিব এবং উত্তরাঞ্চলীয় আল-জউফ প্রদেশে হুদি বাহিনীর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। 

এই হামলায় বেশ কয়েকজন মিসাইল উৎক্ষেপণ বিশেষজ্ঞসহ বেশ কজন হুদি সদস্য নিহত হয়েছেন। তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে হুদি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই।

LEAVE A REPLY