ছবি : ফুটবল এক্সট্রা
ইতালি জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন না বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। রাশিয়ার একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক থাকায় কোচ নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।বিতর্কের মুখে শেষ মুহূর্তে নিয়োগ চুক্তিটি বাতিল করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলা এই পদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর পিরলোর সঙ্গে চার বছরের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে অফিশিয়াল চুক্তি স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে এই নাটকীয় পরিবর্তন ঘটে।
পিরলো রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বেটিং কম্পানি ‘ফনবেটে’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত আছেন।জুয়া ও বেটিং বিজ্ঞাপনের ক্ষেত্রে ইতালির কঠোর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, যা ফেডারেশনের নিয়মের পরিপন্থী।
বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে পিরলোর ঘনঘন মস্কো সফর করে থাকেন। এ সময় ইউক্রেন যুদ্ধ সমর্থনকারী ব্যক্তিদের সঙ্গে তার কথিত বৈঠকের বিষয়টি সামনে আসে।
ইতালির বেশ কয়েকজন সংসদ সদস্য এই নিয়োগের তীব্র বিরোধিতা করেন।সেইসঙ্গে চুক্তিটি আটকে দিতে ভূমিকা রাখেন।
সোমবার নিজেই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পিরলো জানান, তিনি আর কোচের পদের দৌড়ে নেই। পুরো বিষয়টির আকস্মিক পরিণতিতে কিছুটা ‘মর্মাহত’ তিনি।
টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং লিওনার্দো এখন নতুন কোচের সন্ধানে বিকল্প নামগুলো বিবেচনা করছেন। গুঞ্জন রয়েছে, এই তালিকায় এখন শীর্ষে আছেন আন্তোনিও কন্তে এবং রবার্তো মানচিনি।









































