বড় আর্থিক সংকটে সৌদি প্রো লিগের অন্যতম হেভিওয়েট ক্লাব আল নাসের। প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত ক্লাবটি।যার ফলে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে একটি নতুন প্লেয়ারকেও সই করাতে পারেনি তারা। আর দলের এই পরিস্থিতির জন্য অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপুল বেতনের দিকে আঙুল তুলেছেন। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিক পক্ষ ‘সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে’র (পিআইএফ) কাছে দল বিক্রির পরিকল্পনা শুরু করেছে।
সৌদি সংবাদমাধ্যম ‘আরিয়াদিয়া’র রিপোর্ট অনুযায়ী, আল নাসের কেনার জন্য ইতিমধ্যেই পিআইএফ দুটি বড় প্রস্তাব পেয়েছে।তবে পুরো ক্লাব বিক্রি না করে তারা মূলত আংশিক অংশীদারিরি বা ‘পার্শিয়াল টেকওভার’-এর দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে।
পিআইএফ ক্লাবটির বর্তমানে ক্লাবের আর্থিক ক্ষমতায় কিছু বিধিনিষেধ জারি করেছে। যারমধ্যে রয়েছে নিজস্ব আয় ছাড়া নতুন খেলোয়াড় কেনা যাবে না। দ্বিতীয়ত, আয় বাড়ানো ও খরচ কমাতে অতিরিক্ত আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তৃতীয়ত, ক্লাবের আংশিক বা পূর্ণাঙ্গ মালিকানা বিক্রির পথ খোলা রাখা হয়েছে।
বিশাল ঋণের কারণে আল নাসেরের বর্তমান দলবদল পুরোপুরি থেমে যায়। রিয়াল মায়োর্কার মিডফিল্ডার সামু কোস্টার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়া সত্ত্বেও অর্থের অভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি। এ ছাড়া উইঙ্গার আব্দুলরহমান ঘরিবের চুক্তি নবায়নও আটকে রয়েছে।
‘
গত মৌসুমে বেশ কিছু বড় আকারের চুক্তি, খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতন এবং দুর্বল আর্থিক সিদ্ধান্তের কারণেই মূলত আল নাসেরের ঘাড়ে এই ৮০০ মিলিয়ন সৌদি রিয়ালের দেনা চেপেছে বলে জানা গেছে।










































