কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের শেষকৃত্যে যোগ দেবে ওয়েস্ট ইন্ডিজ দল

স্যুট পরিহিত স্যার গারফিল্ড সোবার্স। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্সের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত ১৭ জুলাই ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন সোবার্স।কাকতালীয়ভাবে, ২৯ জুলাই তাঁর ৯০তম জন্মবার্ষিকীর দিনেই ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট ম্যাচটি ঠিক ৯০ রানেই জয়লাভ করে। ম্যাচ জয়ের পর অধিনায়ক রোস্টান চেস এই বিশেষ জয়টি সদ্যপ্রয়াত এই অলরাউন্ডারকে উৎসর্গ করেছেন।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে পাকিস্তানকে ২১১ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে জয়ডেন সিলসের ৫ উইকেটের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তান মাত্র ১২০ রানেই গুটিয়ে যায়।ওয়েস্ট ইন্ডিজ দল ম্যাচটি ৯০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। জয়ের পর অন্তর্বর্তীকালীন অধিনায়ক রোস্টন চেস বলেন, স্যার গ্যারি তাঁদের ড্রেসিংরুমের সবার নায়ক এবং এই ৯০ রানের জয়ের সমীকরণটি যেন তাঁর জন্যই আগে থেকে লেখা ছিল। 

বার্বাডোসের কেনসিংটন ওভালে স্যার গারফিল্ড সোবার্সের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। এই বিদায়ানুষ্ঠানে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খেলোয়াড়রা উপস্থিত থাকবেন।

শেষকৃত্য অনুষ্ঠিানে স্যার ক্লাইভ লয়েড, স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার অ্যান্ডি রবার্টস এবং ব্রায়ান লারার মতো ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তিরা উপস্থিত থাকবেন।

কারিকম ও বিভিন্ন ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্রপ্রধান এবং সরকারি প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

সোবার্সের আন্তর্জাতিক ক্যারিয়ার (১৯৫৪-১৯৭৪) ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়। যেখানে তিনি টেস্ট ক্রিকেটে ৮০৩২ রান এবং ২৩৫টি উইকেট শিকার করেছিলেন।

LEAVE A REPLY