ছবি : এক্স
আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ র্যাংকিংয়ে ভারতীয় ক্রিকেটার তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর বিস্ময় উত্থান হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ১৫ বছর বয়সী তরুণ সেনসেশন।সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। তারই পুরস্কার হাতেনাতে পেয়েছেন আইসিসি র্যাংকিংয়ে এক বিশাল লাফ দিয়েছেন।
এক ধাক্কায় ২৩০ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের ৪৮তম স্থানে উঠে এসেছেন। ৩ ম্যাচের সিরিজে ৫০.৩৩ গড় এবং ১৯৬.১০ স্ট্রাইক রেটে তিনি সর্বোচ্চ ১৫১ রান সংগ্রহ করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন।এর মধ্যে প্রথম ম্যাচে ১৯ বলে হাফ-সেঞ্চুরি এবং তৃতীয় ম্যাচে খেলেন ৪৯ বলে ৮১ রানের একটি টর্নেডো ইনিংস।
টি-টোয়েন্টি ব্যাটিং তালিকায় বর্তমানে ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন বৈভবেরই সতীর্থ ভারতীয় ব্যাটার ইশান কিষাণ।









































