ব্রাজিলিয়ান তারকার ভূয়সী প্রশংসা করেছেন চেলসির নতুন বস

আর কিছুদিন পর শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। ইতিমধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে।শেষ মুহূর্তে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকারের জোয়াও পেদ্রোর অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে গোল করার জন্য ‘খুবই ক্ষুধার্ত’ বলে অভিহিত করেছেন চেলসি কোচ জাবি আলোনসো।

২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দল থেকে বাদ পড়ার পর পেদ্রো ক্লাব ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া হয়ে আছেন। গত মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ৯ মিনিটে হ্যাটট্রিক করেন পেদ্রো।জাবি আলোনসোর চেলসি অধ্যায়ের প্রথম ম্যাচেই আলো ছড়ান তিনি।

তার এই ঝোড়ো হ্যাটট্রিকের ওপর ভর করেই চেলসি ৬-৪ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ব্লুজরা।

চেলসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত চেলসি এফসি নিউজে আলোনসো পেদ্রোর প্রশংসা করে বলেন, ‘সে অত্যন্ত ক্ষুধার্ত—জোয়াও নতুন মৌসুমটিকে দুর্দান্ত করতে দারুণভাবে সংকল্পবদ্ধ। গত বছর অনেক গোল করার পরও সে আরো বেশি গোল করতে চায়।তবে তাকে একা নয়, দলের বাকিদেরও গোল করার এই ক্ষুধা থাকতে হবে।’

নতুন ম্যানেজার জাবি আলোনসোর আক্রমণাত্মক কৌশল এবং জোয়াও পেদ্রোর এই বিধ্বংসী ফর্ম চেলসি সমর্থকদের আগামী প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য আশাবাদী করে তুলছে।

LEAVE A REPLY