ছবি : রয়টার্স
ফিফার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (দ্য এফএ)। কারণ বিশ্বফুটবলের অভিভাবক সংস্থাটি বিশ্বকাপ এবং অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার একটি বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে।
এতে ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি বাণিজ্যিক সাবসিডিয়ারি কম্পানি গঠন করেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই উদ্যোগটি ফুটবল বিশ্বকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দেবে।
ফিফা মূলত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি বাণিজ্যিক শাখা তৈরি করার পরিকল্পনা করেছে।এই নতুন কম্পানির মাধ্যমে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির মতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে। ফিফা এই কম্পানির ২০ শতাংশ মাইনরিটি শেয়ার বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করেছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত এবং জ্যারেড কুশনারের ভাই, জোশুয়া কুশনারের কম্পানি ‘থ্রাইভ ইটারনাল’ ও জেপি মরগান চেজ এই খাতের মূল বিনিয়োগকারী হতে যাচ্ছে।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাব সম্পর্কে তারা সম্পূর্ণ অন্ধকারে ছিল।সংস্থাটি ফিফার এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুশাসনের চরম অভাব রয়েছে উল্লেখ করে তীব্র উদ্বেগ প্রকাশও করেছে সংস্থাটি।









































