ইউ এস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাদুকানু। ছবি : এক্স থেকে
ক্যারিয়ারে একবারই গ্র্যান্ড স্লাম জিতেছেন এমা রাদুকানু। আর কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালেও সুযোগ পাননি গ্রেট ব্রিটেনের টেনিস কন্যা।
সাফল্য পাওয়া সেই গ্র্যান্ড স্লামে এবারও খেলার কথা ছিল রাদুকানুর। কিন্তু চোট তাকে ইউএস ওপেন থেকে সরে যেতে বাধ্য করল। এবার তাই ফ্ল্যাশিং মিডোসে নামা হচ্ছে না ২০২১ ইউএস ওপেন জয়ীর।
রাদুকানুর ডান পায়ের নিচের অংশে সুক্ষ্ম চিড় ধরা পড়েছে।নিজস্ব মেডিক্যাল টিমের সঙ্গে সর্বশেষ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন ২৩ বছর বয়সী তারকা। এর আগে উইম্বলডন থেকেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।









































