নেপালে দুর্গতদের পাশে দাড়াল দিবালার ক্লাব

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। আকস্মিক বন্যার পরে কেটে গেছে ১৫ দিনেরও বেশি সময়।এখনো নেপালজুড়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। উদ্ধার হয়েছে ১ হাজার ৩ শর বেশি মৃতদেহ। নিখোঁজ প্রায় ৫ হাজার। এই অবস্থায় নেপালের দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিল ইতালির সিরি এ লিগের ক্লাব এএস রোমা।বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তুরস্কের টিম ফেনেরবাচের বিরুদ্ধে বিশেষ জার্সি পরে মাঠে নামবে দিবালা-বার্লেদিরা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি অজানা গল্পও।  

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ইস্তানবুলে ফেনেরবাচের বিরুদ্ধে নামবে রোমা। কিন্তু রোমার জার্সিতে থাকবে না কোনো স্পন্সরের লোগো।কারণ, তুরস্কে জুয়া ও বেটিং সংক্রান্ত বিজ্ঞাপনের উপরে নিষেধাজ্ঞা রয়েছে। তাই রোমার জার্সি স্পনসর ‘ইউরোবেট.লাইভে’র লোগো এই ম্যাচে ব্যবহার করা যাবে না। সেই জায়গাতেই এবার ইউনাইটেড নেশন্সের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর সঙ্গে হাত মিলিয়েছে রোমা।

ফেনেরবাচের বিরুদ্ধে রোমার এই বিশেষ জার্সিতে থাকবে ডব্লিউএফপির লোগো। তার সঙ্গে লেখা থাকবে ‘টুগেদার ফর নেপাল’।নেপালের জাতীয় পতাকাও থাকবে জার্সিতে। এই ম্যাচটিকে নেপালের দুর্গতদের সাহায্যে ত্রাণ ও সহায়তার জন্য সচেতনতা তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছে রোমা।

ইতালির এই বড় ক্লাবের ফুটবলাররা যে জার্সি ফেনেরবাচের বিরুদ্ধে ম্যাচ খেলবেন, সেগুলো নিলামে তোলা হবে। নিলাম থেকে পাওয়া পুরো টাকাটাই নেপালে ডব্লিউএফপির ত্রাণকার্যে ব্যবহার করা হবে। এর পাশাপাশি ইউনাইটেড নেশন্সের ‘শেয়ার দ্য মেল’ অ্যাপের মাধ্যমে একটি বিশেষ উদ্যোগে অংশ নিতে পারবেন সমর্থকরা। নেপালের জন্য আর্থিক সাহায্য করতে পারবেন তাঁরা। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে রোমার এই উদ্যোগ।

LEAVE A REPLY