সেপ্টেম্বর শেষের দিকে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দল পেরু ও চিলির বিপক্ষে ম্যাচ দুটি খেলবে তারা।বিশ্বকাপের পর প্রথম দল ঘোষণা করেছে কোচ মরিসিও পচেত্তিনো। এতে ১৯ বছর বয়সী উদীয়মান ডিফেন্ডার নোয়াহকাই ব্যাংকস বাদ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ার পর পচেত্তিনো জানিয়েছেন, জাতীয় দলের জার্সির জন্য কেবল শতভাগ বা ২শ ভাগ প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড়দেরই চায়।
জার্মান ক্লাব এফসি আউগসবুর্গের এই তরুণ সেন্টার-ব্যাক যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন। একসময় মূল দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন।তবে ডেনমার্ক ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকায় শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।
পচেত্তিনো বলেন, ‘ব্যাংকস নিজেই ফোন করে জার্মানিকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি নিশ্চিত করেন।’ তরুণ এই ফুটবলারের সততার প্রশংসা করে পচেত্তিনো বলেন, ‘আমরা এমন খেলোয়াড় চাই যাদের মনে কোনো দ্বিধা নেই। যারা আমাদের দলের ব্যাজ ও জার্সির জন্য মরিয়া হয়ে খেলবে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বর্তমানে ভালো মানের সেন্টার-ব্যাকের ঘাটতি রয়েছে। ফলে ব্যাংকসের মতো একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে হারানো মার্কিন ফুটবল শিবিরের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।









































