মুক্তির আগেই গিনেস বুকে ‘রাকা’, সিনেমার ইতিহাসে নতুন নজির

মুক্তির আগেই রেকর্ড গড়ে আলোচনায় উঠে এসেছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘রাকা’। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা থাকা সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।মুক্তির প্রায় এক বছর আগেই ছবিটির এমন অর্জন ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

‘রাকা’র নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সর্বভারতীয় এই সিনেমার শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীর মোশন-ক্যাপচার করা হয়েছে। আর এই কাজের স্বীকৃতি হিসেবে সিনেমাটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

ছবির প্রযোজক সংস্থা সান পিকচার্স সোমবার (২১ সেপ্টেম্বর) এক্সে এই আপডেটটি শেয়ার করেছে।

ছবিতে পরিচালকের পাশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ হাতে দেখা যায় আল্লু অর্জুনকে। ক্যাপশনে লেখা ছিল, ‘ইতিহাস তৈরি হলো। এক বিশ্বব্যাপী বিজয় যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেল!’

অন্যদিকে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল সাইটে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বাস্তব সময়ে সর্বাধিক ৩৭ জন মানুষের গতিবিধি ধারণ করার রেকর্ডটি অর্জন করেছে সান টিভি নেটওয়ার্ক লিমিটেড এবং ভি. অরুণকুমার (ওরফে) অ্যাটলি (উভয়েই ভারত), আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা।

LEAVE A REPLY