সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা গোবিন্দাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে পরকীয়ার গুঞ্জন। কন্যার বয়সী সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চলছে নানা আলোচনা।এর মধ্যেই মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। স্বামীকে ঘিরে এমন গুঞ্জনের মধ্যেই নিজের পছন্দের কথা জানিয়ে আলোচনায় এসেছেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা।
এক কাল্পনিক পরিস্থিতিতে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকেই বেছে নিয়েছেন তিনি। অর্থাৎ সুযোগ পেলে শাহরুখের এক রাতের সঙ্গী হতে চান গোবিন্দার স্ত্রী!
‘লক আপ ২’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসার পর সম্প্রতি ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এ অতিথি হয়ে হাজির হন সুনীতা।অনুষ্ঠানের দ্রুত প্রশ্নোত্তর পর্বে তাকে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়।
কোনো দ্বিধা না করেই শাহরুখ খানের নাম নেন সুনীতা। অর্থাৎ এমন কাল্পনিক পরিস্থিতিতে তার প্রথম পছন্দ যে শাহরুখ খান, তা স্পষ্ট হয়ে যায়।
এদিকে গোবিন্দাকে ঘিরে অন্য নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়।এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর অন্য নারীদের প্রতি আকর্ষণ নিয়ে খোলামেলা কথা বলেছেন সুনীতা। তবে সাম্প্রতিক গুঞ্জন নিয়ে তার কোনো ক্ষোভ নেই বলেও জানিয়েছেন তিনি। এমনকি গোবিন্দাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েও কোনো অনুশোচনা নেই তার।
নিজের স্বাধীনতা ও জীবনযাপন প্রসঙ্গে সুনীতা বলেন, ‘আমি চাই সবাই নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যকেও বাঁচতে দিক। ও ওর মতো জীবন কাটাচ্ছে, আর আমিও আমার মতো করে নিজের জীবন গুছিয়ে নিচ্ছি।’









































