ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে এই যৌথ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন আসিম মুনির। তেহরান সফরের সময় তিনি এ প্রস্তাব দেন।

আলী বাঘেরি এর আগে বলেছিলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের অর্জিত জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স দুটি অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মক্কা চুক্তির সদস্য পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ তেহরানে আঞ্চলিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে অক্টোবরের শুরুর দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মক্কা চুক্তির সদস্য এই তিন দেশের কর্মকর্তারা সৌদি আরবে সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছিলেন।

LEAVE A REPLY