ইয়েমেনে ১২০টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ, তীব্র হচ্ছে চিকিৎসা সংকট

ইয়েমেনের তাইজ শহরের স্বাস্থ্য পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গভর্নর নাবিল শামসান। তিনি জানিয়েছেন, শহরটিতে ১২০টি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এক বিবৃতিতে তিনি আরো বলেন, শহরটিতে আরও ৬৬টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হওয়ার উপক্রম। তবুও যেসব হাসপাতালগুলো চালু আছে, সেগুলো সক্ষমতার মাত্র ২০ শতাংশ নিয়ে চলছে।

শামসান বলেন, অবরুদ্ধ শহরটিতে ৩৯ হাজার বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে। এতে স্বাস্থ্যসেবাসহ জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে অবরোধ তুলে নেওয়ার উদ্যোগ নিতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে নিরাপদ করিডর প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY