ভারতীয় স্পিনে কাঁপছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডকে জোড়া ধাক্কা দেওয়া কুলদীপকে জড়িয়ে ধরে কোহলির উদযাপন। ছবি : ক্রিকইনফো

ভারতকে হারিয়েই ২০০০ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ২৫ বছর পর আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নেমে ভারতীয় স্পিনারদের সামনে কাঁপছে নিউজিল্যান্ড। কুলদীপ যাদব-বরুণ চক্রবর্তীদের ঘূর্ণির জবাব যেন নেই কেন উইলিয়ামসন-রাচিন রবীন্দ্রদের ব্যাটে।

ফাইনালে দলীয় ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড।

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ৪ উইকেটে ১৩১ রান। ২৯ রান করা ড্যারিল মিচেলকে সঙ্গ দিচ্ছেন গেøন ফিলিপস। অলরাউন্ডার অপরাজিত আছেন ১৬ রানে।

অথচ, দুবাইয়ের ফাইনালে শুরুটা কী দুর্দান্তই না করেছিল কিউইরা।

ওপেনিংয়ে দারুণ সব শটে ভারতের দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার ওপর শাসন করছিলেন রাচিন ও উইল ইয়াং। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলেন দুজনে।

কিন্তু যেই না স্পিনাররা বোলিংয়ে আসল তখনই নিজেদের খেই হারিয়ে ফেলল নিউজিল্যান্ড। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পাওয়া বরুণ শুরুটা করলেও বড় ধাক্কাটা দেন কুলদীপ। টুর্নামেন্টে কিউইদের হয়ে দারুণ ছন্দে থাকা রাচিন ও উইলিয়ামসনকে আউট করে। দুজনই কুলদীপের বলে বোকা বনেছেন। ২৯ বলে ৩৭ রান করা রাচিনকে দারুণ এক গুগলিতে বোল্ড করেন চায়নাম্যান স্পিনার। আর ১১ রান করা উইলিয়ামসনকে ফ্লাইটে বোকা বানিয়ে নিজের বলে নিজেই ক্যাচ নেন ভারতীয় স্পিনার।

এর আগে ব্যক্তিগত ১৫ রানের সময় ইয়াংকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলেন বরুণ। সতীর্থর মতোই নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম লাথামকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা।  লাথাম আউট হন ১৪ রানে।

LEAVE A REPLY