সংগৃহীত ছবি
আগামী শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার বটতলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট। সেখানে গান গাইবেন হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম।
মুন্সীগঞ্জ হাবিবের পৈতৃক ভিটা। অনেক বছর ধরে নিজ গ্রামে যাওয়া হয় না তার।
প্রায় ১৫ বছর পর গ্রামে যাবেন এবং সেখানে গান গাইবেন তিনি।
হাবিব ওয়াহিদ বলেন, ‘গান রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে গ্রামে যাওয়ার সময় খুব কম মেলে। ১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম মুন্সীগঞ্জে যাচ্ছি।
যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হবে। প্রিয় মানুষদের গান শোনাব, এটা ভাবতেই ভালো লাগছে।’
কনসার্টে হাবিবের সঙ্গে থাকবেন তার বাবা ফেরদৌস ওয়াহিদও। হাবিব বলেন, তিনি আরও বলেন, ‘বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা।
সেটা খুব উপভোগ করি। আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। আশা করছি, জমজমাট একটি গানের আসর উপহার পাবেন দর্শকরা।’










































