১৫৪ যাত্রী নিয়ে উড্ডয়নের পর ঢাকায় ফিরে এলো বিমান

সংগৃহীত ছবি

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৫৮৪ উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি সকাল ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফুটের বেশি উচ্চতায় পৌঁছানোর ২১ মিনিট পর বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়।

বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।

অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY