ইসানি ভাগেলা।
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইসানি ভাগেলাকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে ম্যাচ কর্মকর্তাদের অভিযোগের পর আইসিসি এই সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে ইভেন্ট প্যানেল ইসানি ভাগেলার বোলিং অ্যাকশন পর্যালোচনা করে এবং সেটিকে অবৈধ বলে ঘোষণা করে।
নিজের বোলিং অ্যাকশন সংশোধন করে পুনরায় পরীক্ষা (রিটেস্ট) না দেওয়া পর্যন্ত ভাগেলা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
২০ বছর বয়সী এই মিডিয়াম পেসার ২০২১ সালে টি–টোয়েন্টিতে এবং ২০২৪ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন।










































