ধর্ষণের অভিযোগে বিচার শুরু হচ্ছে হাকিমির

২৪ বছর বয়সী এক নারী ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ঠিক তিন বছর পর আরেকটি ফেব্রুয়ারিতে জানা গেল, সেই অভিযোগের বিচার শুরু হচ্ছে। 

বিচারের মুখোমুখি হওয়ার কথা প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মরোক্কান ফুটবলার হাকিমি নিজেই জানিয়েছেন। ওই নারী অভিযোগ ছিল, ফ্রান্সের রাজধানী প্যারিসে তার নিজের বাড়িতে তাকে ধর্ষণ করেছেন হাকিমি।

তবে এই ডিফেন্ডার শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্যারিসের পশ্চিমাঞ্চলের উপশহর নঁতেখের সরকারি কৌঁসুলির কার্যালয় ২০২৩ সালের মার্চে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের প্রেক্ষিতেই এবার বিচার শুরু হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন হাকিমি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাকিমি লিখেছেন, ‘এখন ধর্ষণের একটা অভিযোগই যথেষ্ট বিচার প্রক্রিয়া শুরুর জন্য।

এটা যেমন কোনো নির্দোষ ব্যক্তির প্রতি অন্যায়, তেমনি সত্যিকারের ঘটনার শিকার মানুষটার জন্য। শান্তভাবে আমি এই বিচারের অপেক্ষায় আছি। এর মাধ্যমে সত্যি সবার সামনে উন্মোচিত হবে।’

পুলিশকে অভিযোগকারী নারী জানিয়েছিলেন, ২০২৩ সালে ইন্সটাগ্রামে হাকিমির সঙ্গে তার পরিচয়।

এক রাতে ট্যাক্সিতে হাকিমির বাসায় তিনি গিয়েছিলেন এবং ভাড়াটা পিএসজি তারকাই দেন। পুলিশকে সেই নারী বলেছিলেন, হাকিমি সম্মতি ছাড়াই তার শরীর স্পর্শ করেন এবং তারপর ধর্ষণ করেন। 

বিচার শুরুর দিনক্ষণ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। নঁতেখের কৌঁসুলির কার্যালয়ের মন্তব্য জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যোগাযোগ করেছে তাদের প্রতিবেদনে জানিয়েছে। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের ফিরতি লেগে আগামীকাল এএস মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি।

আজ পিএসজির ঘোষিত দলে আছেন ২৭ বছর বয়সী হাকিমি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে জিতে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আশরাফ হাকিমি স্পেনে জন্ম নিলেও আন্তর্জাতিক ফুটবল খেলতে তার মা-বাবার দেশ মরক্কোকে বেছে নেন। 

মরক্কো জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচ খেলা হাকিমি ক্লাব ফুটবলে ২০২১ সাল থেকে খেলছেন পিএসজিতে। দলটির হয়ে চ্যাম্পিয়নস লিগসহ মোট ১১টি শিরোপা জিতেছেন তিনি। 

LEAVE A REPLY