সাকিবকে ফিরিয়ে আনার ভুয়া খবর ছড়িয়েছেন আসিফ আকবর

সংগৃহীত ছবি

দেশের ক্রিকেটকে কম তুচ্ছ তাচ্ছিল্য করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পডকাস্টে তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক নট আউট নোমান।

আসিফ আকরকে দেশের ক্রিকেটে ফ্যাসাদ সৃষ্টিকারি উল্লেখ করে তিনি বলেন,  দেশের ক্রীড়াঙ্গনে ইচ্ছে করে একটি সমস্যা সৃষ্টি করতে চেয়েছিলেন গায়ক থেকে বোর্ডের পরিচালক বনে যাওয়া এই সঙ্গীত শিল্পী।

ক্রিকেটার, মিডিয়াসহ সকল স্টেকহোল্ডারদের শত্রু বানিয়েছে বলেও তিনি আরো যোগ করেন নোমান।

নোমান বলেন, সাকিব আল হাসানকে আবার দেশের ক্রিকেটে ফিরিয়ে আনতে চান এমন একটি স্টান্ডবাজি ভুয়া তথ্য মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মূল ক্রীড়ানোকও আসিফ । 

LEAVE A REPLY