যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে? এবার কী বলছেন ট্রাম্প

ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর)। এরপর কি আবারও চলমান এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন ট্রাম্প?

তবে এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’

যুদ্ধবিরতি নিয়ে ইরান প্রসঙ্গে ট্রাম্প জানান, একটি চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে।

তেহরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর ‘কোনো পথ খোলা নেই’।

এদিকে পাকিস্তানে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে, তার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, যদি বুধবার ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের এই ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কোনও সমাধান না আসে তবে কী হবে? জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে প্রচুর বোমা বিস্ফোরণ শুরু হবে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানান, হুমকির মুখে তারা কোনো আলোচনায় অংশ নেবেন না।

তিনি বলেন, ‘গত দুই সপ্তাহে আমরা রণক্ষেত্রে দেখানোর জন্য নতুন কৌশল প্রস্তুত করেছি।’

LEAVE A REPLY