জ্বালানি সমস্যা সমাধানে বিশেষ কমিটি

প্রতীকী ছবি

জ্বালানি সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে এ কমিটি প্রস্তাব করেন। 

মন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে প্রতিমন্ত্রীসহ সরকারি দলের পাঁচজন ও বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য থাকবেন। বিরোধী দল দ্রুত নাম জমা দেবে বলে সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

এর আগে জাতীয় এ সংকট মোকাবেলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘যৌথ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

LEAVE A REPLY