সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিকের কোটি টাকা ফিরিয়ে দেন শাহরুখ

সংগৃহীত ছবি

দুই যুগ আগে মুক্তি পাওয়া ‘হাম তুমহারে হ্যায় সানাম’ সিনেমাটি একসঙ্গে পর্দায় এনেছিল বলিউডের তিন জনপ্রিয় তারকা—শাহরুখ খান, সালমান খান ও মাধুরী দীক্ষিতকে। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে, তবে বক্স অফিসে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি।

বহু বছর পর আবারও আলোচনায় এসেছে ছবিটি ঘিরে এক অজানা ঘটনা। যেখানে উঠে এসেছে পর্দার বাইরের শাহরুখ খানের মানবিক ও উদার এক দিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির প্রযোজক কেসি বোকাডিয়া জানান, তিনি একটি তামিল সিনেমার রিমেক করতে চেয়েছিলেন এবং সেই প্রজেক্টে শাহরুখ খানকে নেওয়ার সিদ্ধান্ত নেন। 

তিনি সরাসরি শাহরুখকে জানান, প্রায় ২০ দিনের শুটিং দরকার হবে এবং পারিশ্রমিক হিসেবে ২ কোটি রুপি দিতে প্রস্তুত তিনি। সে সময় শাহরুখের পারিশ্রমিক ছিল ১ থেকে ১.৫ কোটি রুপির মধ্যে।

Hum Tumhare Hain Tumhare Sanam - Shahrukh Khan, Madhuri Dixit | Udit  Narayan | 90s Hits Hindi Songs

প্রযোজকের কথায়, প্রস্তাব শুনেই শাহরুখ দ্রুত সাড়া দেন।

পরদিনই তিনি মূল তামিল ছবিটি দেখতে আসেন। সিনেমাটি দেখার পর নাকি শাহরুখ বলেছিলেন, ‘এ ধরনের ছবি আমি খুব একটা বুঝি না, তবে আপনার জন্য করব।’

পরবর্তীতে ‘হাম তুমহারে হ্যায় সানাম’ মুক্তি পেলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তখনও শাহরুখ খানের পারিশ্রমিক বাবদ ৯৫ লাখ রুপি বাকি ছিল।

বোকাডিয়া জানান, তিনি যখন বকেয়া টাকা দেওয়ার কথা বলেন, তখন শাহরুখ খান তাকে অবাক করে দিয়ে বলেন, ‘এ নিয়ে চিন্তা করবেন না। আমি তো পাঁচ মিনিট কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েই ৯৫ লাখ রুপি আয় করতে পারি। কিন্তু আপনাকে এই টাকা দিতে হলে সম্পদ বিক্রি করতে হবে।’

প্রযোজক বলেন, এমন উদারতা সবার মধ্যে দেখা যায় না। এই ঘটনাই শাহরুখ খানের বড় মনের পরিচয় দেয়।

উল্লেখ্য, ‘হাম তুমহারে হ্যায় সানাম’ ছবিটি নির্মাণে প্রায় ছয় বছর সময় লেগেছিল। এটি পরিচালক কে এস আধিয়ামানের ১৯৯৫ সালের তামিল চলচ্চিত্র থোটা চিনুঙ্গি-র রিমেক।

LEAVE A REPLY