অন্তঃসত্ত্বা ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দীপিকা

সংগৃহীত ছবি

দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল বলিউড তারকা দীপিকা পাডুকোনকে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মুম্বাই বিমানবন্দরে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দেখা যায় এই অভিনেত্রীকে।

এদিন একেবারে সাদামাটা ও স্বস্তিদায়ক লুকে হাজির হন দীপিকা। পরনে ছিল ওভারসাইজড কোবাল্ট ব্লু কো-অর্ড সেট, সঙ্গে উজ্জ্বল হলুদ স্নিকার্স ও কালো হ্যান্ডব্যাগ, চোখে রোদচশমা—সব মিলিয়ে ছিল স্টাইলিশ অথচ আরামদায়ক লুক।

পোশাকের ভেতর দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল তার বেবিবাম্প।

Deepika Padukone-Ranveer Singh Make First Public Appearance ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রণবীর সিং স্ত্রীকে খুব যত্ন করে আগলে রাখছেন। গাড়ি থেকে নামতে সাহায্য করা থেকে শুরু করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ পর্যন্ত সব সময় তার পাশে ছিলেন তিনি, দীপিকার পিঠে হাত রেখে নিরাপত্তা ও স্বস্তির ভরসা দেন অভিনেতা।

চলতি মাসের শুরুতেই এই তারকা দম্পতি দ্বিতীয় সন্তানের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

তখন দীপিকা সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তাদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিংয়ের হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়—যার দুটি গোলাপি দাগ থেকেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবরটি নিশ্চিত হয়।

পোস্টে দীপিকা শুধু একটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ তোলে।

LEAVE A REPLY